পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের অন্তর্গত বিজেপির তিন সাংগঠনিক জেলা সভাপতি বদল
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের অন্তর্গত বিজেপির তিন সাংগঠনিক জেলা সভাপতি বদল করা হয়েছে।
রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, এবার তিন জেলা সভাপতিকে বিজেপি প্রার্থী করেছে বিধানসভায়। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শমিতকুমার দাস, পি্ংলা কেন্দ্রে প্রার্থী হয়েছেন ঘাটাল জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য। আর ঝাড়গ্রামের সভাপতি সুখময় শতপথী প্রার্থী হয়েছে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে। তাই এই দলবদল। মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার আগেই তাঁদের অপসারিত করা হয়।
বিজেপির মেদিনীপুর জেলা সভাপতি করা হয়েছে সৌমেন তিওয়ারিকে। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে তন্ময় দাসকে। আর ঝাড়গ্রাম জেলা সভাপতি করা হয়েছে তুফান মাহাতোকে।

Post a Comment